Today's sports news bd



Today's sports news bd...বিপিএলে জ্বলেওঠা তরুন তারকা মুনিম শাহরিয়ার।


Today's sports news bd...

 আবাহনির অন্যতম ব্যাটার হলো মুনিম শাহরিয়ার।তবে এত কিছুর পরও এবারের বিপিএলে প্লেয়ার ড্রাপটে তাকে না দেখতে পেয়ে একটু হতাস হয়ে ছিলাম। এরপর ডিরেক্ট সাইনিং এ এমন একটা দলে তার সুযোগ হলো যেখানে একগাদা তারকায় ভরা।তারপরও সুযোগ পেয়েছেন।সুযোগ কে কাজেও লাগিয়েছেন।আর তাকে নিয়ে এখন অনেক দূরের স্বপ্ন দেখছেন কোচ খালেদ মাহমুদ সুজন।

Bd sports blog post

টি-টোয়েন্টি তে বাংলাদেশের ওপেনার সংকটের সমাধান হিসেবে এরি মধ্যে অনেকে ভেবে নিয়েছেন মুনিম শাহরিয়ার এর কথা।বরিশালের হয়ে বিপিএলে মুনিমের ব্যাটিং আশাবাদী করছে সব মহলকেই।টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারদর্শী ব্যাটারকে তুলে আনার কারিগর খালেদ মাহমুদ সুজন।সেই সুজন আবার বরিশালের প্রধান কোচের দ্বায়িত্বে।
তার বিশ্বাস ভবিষ্যতে বাংলাদেশ দলকে সার্ভিস দিবেন মুনিম।
সুজন বলেন মুনিম অনেক প্রমেজিং।ওর অনেক ভালো করার সামর্থ্য আছে। এখন ওকে নিয়ে কথা বলা অনেক তারাতাড়ি হয়ে যায়।আমি মনে করি ওর সামর্থ্য আছে।সুজনের মতে ব্যাটিংয়ের সময় কোন ভয় কাজ করেনা মুনিমের মধ্যে। 
মুনিমের উত্থানের পিছনে থাকা সুজন এখন জাতীয় দলের টিম ডিরেক্টর। তার বিশ্বাস জাতীয় দল অনেক দিন পাবে মুনিমের সার্ভিস।তবে তার আগে মুনিমকে পরিশ্রম চালিয়ে যাওয়ার তাগিদ দিলেন।
সুজন আরও বলেন, গত বছর আবাহনীতে ওকে নিয়ে শুরু করলাম।যুব দলের একটা প্রোগ্রামে ছিলো, তবে তখন ওকে আমি সেভাবে চিনতাম না।গত বছর আবাহনীতে আসার পর মনে হয়েছে ছেলেটার মধ্যে অনেক সাহস আছে। মুনিম জানালেন সুজনের কাছ থেকে পেয়েছেন স্বাধীন ভাবে খেলার অনুমতি।
সর্বশেষ বিদ্ধংসি ব্যাটিংয়ে বিপিএলে মাতাচ্ছেন মুনিম।

latest sports news 2022.